Japan Earthquake: মাত্র কয়েক মিনিটের ব্যবধান! জোড়া ভূমিকম্পে কাঁপল জাপান
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পর পর দুটি তীব্র ভূমিকম্পে (Earthquake Japan Hit Twice) কেঁপে উঠল জাপান। প্রথমে ৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে জাপান উপকূল সংলগ্ন অঞ্চল। ৬.৩ মাত্রার পর ফের ৫ মাত্রার কম্পনে কেঁপে ওঠে ওই একই অঞ্চল। বৃহস্পতিবার জাপানের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, জাপানের কুরিল দ্বীপপুঞ্জে ভূমিকম্পের ঘটনা ঘটেছে। দুটি ভূমিকম্প একই অঞ্চলের আশেপাশে ২৩.৮ কিলোমিটার এবং ৪০ কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। আমেরিকার জিওলজিক্যাল সার্ভে-র তরফে জানানো হয়েছে, এদিন দুপুর ২টো বেজে ৪৫ মিনিটে প্রথম বার তীব্র…

