আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক !
Himanta Biswa Sarma : ধুরন্ধরের (Dhurandhar) দারুণ সাফল্য়ের পর এবার আদিত্য ধরকে (Aditya Dhar) বড় প্রস্তাব দিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের বীর সন্তান লাচিত বড়ফুকোনকে নিয়ে বায়োপিক তৈরির কথা বলেছেন তিনি। হিমন্ত জানিয়েছেন, অসমের এই বীরগাথা যেন বিশ্বের আঙিনায় পৌঁছে যায়। সেই কারণেই বরফুকোনের বায়োপিক তৈরির বিষয়ে আলোচনা চলছে। কেন আদিত্য ধরকেই বেছে নিলেন সম্প্রতি ফেসবুক লাইভে এসে এই সিনেমার বিষয়ে নিশ্চিত করেছেন অসমের মুখ্যমন্ত্রী। তিনি জানান, লাচিত বরফুকোনের বায়োপিক তৈরির প্রস্তাব নিয়ে আদিত্য ধরের সঙ্গে কথা…

