Ravichandran Ashwin: ‘ব্লাইন্ড স্পট’ নিয়ে সরব অশ্বিন, নিয়ম বদলের দাবি তুললেন
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঠে নেমে শুধু বিপক্ষের ব্যাটিংকে ধ্বংস করেই তিনি ক্ষান্ত থাকেন না। ক্রিকেটের বিবর্তন কী ভাবে ঘটানো যায় সেটা নিয়েও বারবার প্রশ্ন তুলেছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। এ বার টিম ইন্ডিয়ার (Team India) অভিজ্ঞ অফ স্পিনার আরও একটি নিয়মে বদলের দাবি তুললেন। অশ্বিন প্রশ্ন তুলেছেন ‘ব্লাইন্ড স্পট’ নিয়ে। ব্যাটাররা প্রায় রিভার্স সুইপ করেন। কিন্তু বল লেগ স্টাম্পের বাইরে পড়লে গতিপথ উইকেটের দিকে থাকলেও আউট দেওয়া হয় না। রিভার্স সুইপ নিয়ে কোনও সমস্যা নেই অশ্বিনের। তবে…

