Ice Age Axe: তিন লক্ষ বছরের বেশি পুরনো বিশালাকৃতির পাথুরে কুড়ুল-সহ কয়েকশো হাতিয়ার…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বরফযুগের বিরল এক জায়গায় পাথরের তৈরি বড় আকৃতির কুড়ুল-সহ ৮০০টি হাতিয়ারের সন্ধান পাওয়া গিয়েছে। ইংল্যান্ডের কেন্ট এলাকায় প্রত্নতাত্ত্বিক খননকাজে এই সব হাতিয়ারের সন্ধান পাওয়া যায়। বড় আকৃতির কুড়ুলটিকে ব্রিটেনে এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বৃহদাকারের প্রাগৈতিহাসিক পাথরের হাতিয়ার বলছেন কেন্টের গবেষকেরা। দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের মেডওয়ে উপত্যকার উপরে পাহাড়ের ঢালুতে বরফযুগের গভীর পলিস্তর খনন করে এসব হাতিয়ারের সন্ধান পাওয়া গিয়েছে। মোট ৮০০টি হাতিয়ারের সন্ধান পাওয়া গিয়েছে। এসব হাতিয়ার তিন লক্ষ বছরের বেশি পুরনো বলে ধারণা করা হচ্ছে।…

