‘সত্যিই অসাধারণ!’ জামনগরে গিয়ে বনতাড়া ভ্রমণের পর প্রশংসায় পঞ্চমুখ মেসি
জামনগর: তাঁকে অনেকে বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার বলে থাকেন । জোড়া কোপা আমেরিকা ও বিশ্বকাপজয়ী কিংবদন্তি লিওনেল মেসি (Messi) ভারত সফরের ফাঁকেই গেলেন বনতাড়ায় । বন্যপ্রাণ সংরক্ষণ ও তাদের উন্নতির জন্য যে অভয়ারণ্য তৈরি করা হয়েছে । বিখ্যাত ব্যক্তিত্বরা ভারতে এলেই যেখানে হাজির হয়ে যান । যে অভয়ারণ্যে গেলে ভারতীয় সংস্কৃতি এবং প্রকৃতির সঙ্গে তার সহাবস্থানের খাঁটি নির্যাস পাওয়া যায় । স্টেডিয়ামের বাইরে, সংবাদমাধ্যমের প্রচারের আলো থেকে দূরে থেকে মেসির বনতাড়া ভ্রমণ দুই সংস্কৃতির মিশ্রণ, বন্যপ্রাণের উন্নয়নে শামিল হওয়া এবং…

