ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
নয়াদিল্লি: অতিমারির ভবিষ্যদ্বাণী মিলে গিয়েছে। মিলে গিয়েছে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ভবিষ্য়দ্বাণীও। এবার নয়া ভবিষ্যদ্বাণী করলেন একালের ‘নস্ত্রাদামুস’ আথোস সালোমে। পৃথিবী আরও একটি যুদ্ধের দিকে এগোচ্ছে বলে ভবিষ্যদ্বাণী করলেন তিনি। (Living Nostradamus’ War Prediction) ব্রাজ়িলের নাগরিক, ৩৯ বছর বয়সি আথোস সালোমে পরিচিত তাঁর ভবিষ্যদ্বাণীর দরুণ। কেউ কেউ তাঁকে একালের ‘নস্ত্রাদামুস’ বলেন। তাঁর দাবি, ২০২৬ সাল নিয়ে যে দু’টি ভবিষ্য়দ্বাণী করেছিলেন তিনি, সেগুলি ইতিমধ্যেই মিলে গিয়েছে। তবে চলতি বছরে আরও একটি বড় ঘটনা ঘটতে চলেছে। (Nostradamus Predictions) আথোসের দাবি,…


