IPL 2026: লর্ডকে আরবসাগরেই ‘ভাসাল’ নবাবের শহর, সচিনপুত্রেরও আর জায়গা নেই নীতার সংসারে!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৫ বা ১৬ ডিসেম্বর ২০২৬ সালের আইপিএল নিলাম (IPL 2026 Auction) হতে পারে বলেই মনে করা হচ্ছে। আর এই আবহে একের পর এক গরমাগরম আপডেট চলে আসছে। একাধিক ফ্র্যাঞ্চাইজির ঘর ভেঙে নতুন করে গড়ছে। তবে মিনি নিলামের আগেই আইপিএল (IPL) এখন জমে পুরো ক্ষীর। শার্দূল ঠাকুর-শেরফানে রাদারফোর্ড সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka) লখনউ সুপার জায়ান্টস (LSG) ছেড়ে, দেশের তারকা অলরাউন্ডার শার্দূল ঠাকুর (Shardul Thakur) চলে এলেন নীতা আম্বানির (Nita Ambani) মুম্বই ইন্ডিয়ান্সে (MI)। শার্দূল ভারতীয়…

