টানা ২১ বছর ছুটি না নিয়ে রোজ ১৫ ঘণ্টা করে কাজ! কেরিয়ার-মন্ত্র শোনালেন এএম নায়েক
বিগত ২১ বছর কখনও ছুটি নেননি, প্রথম দিন থেকে ১৫ ঘন্টা কাজ করে গিয়েছেন এল এন্ড টি গোষ্ঠীর চেয়ারম্যান এএম নায়েক। মানিকন্ট্রোলের সঙ্গে কথোপকথনের সময়ে ৮১ বছরের এই ব্যবসায়ী বলেন, ‘পরিস্থিতির উপর নির্ভর করে আমি প্রতি তিন বছর অন্তর নিজেকে পরিবর্তন করেছি।’ নায়েক তার কলেজ জীবনের স্মৃতিচারণ করেন আজকের সময়ে এসে। কলেজে এক প্রফেসর তাকে বিদ্রূপ করত ক্লাসে উপস্থিত না থাকার জন্য। নায়েককে লক্ষ্য করে সেই প্রফেসর বলতেন, কেউ কেউ আছে যারা এসএসসিতে ভালো ফলাফল করেছে কিন্তু কলেজে…


