দিনে ৩ বার ভাত খেয়েই চাঙ্গা! ভোটপ্রচারে নিজেকে সুস্থ রাখতে কী কী খাচ্ছেন মধুপর্ণা ঠাকুর?
বাগদার ভোটে মতুয়া পরিবারের দুই সদস্যের মুখোমুখি লড়াই। তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর, প্রতিপক্ষ বিজেপির সোমা ঠাকুর। নির্বাচনী প্রচারের মাঝে ভাত, ডাল, এঁচোড় চিংড়ি খাচ্ছেন মধুপর্ণা। SIR নিয়ে অবিচারের বিরুদ্ধে নাগরিকত্ব প্রাপ্তির লড়াইয়ে অবিচল তিনি। সমীরণ পাল, কলকাতা: বাগদায় এবার মুখোমুখি লড়াই মতুয়া ঠাকুরবাড়ির দুই সদস্যের। বিজেপির সোমা ঠাকুরের বিরুদ্ধে প্রার্থী ননদ মধুপর্ণা ঠাকুর (Madhuparna Thakur)। দিনভর চলছে জনসংযোগ-প্রচার। তার ফাঁকে কী খাচ্ছেন তৃণমূল প্রার্থী? খোঁজ নিল এবিপি আনন্দ। মধুপর্ণার কঠিন লড়াই ২০২৪-এ বিধানসভা উপনির্বাচনে জিতে রাজনীতির ময়দানে পা…

