‘ট্রেনে সিলিন্ডার নিয়ে সফর’, ভয়াবহ আগুনে ছারখার কামরা, মৃত ৯
মাদুরাই : ফের ট্রনে অগ্নিকাণ্ডের খবর। শনিবার সাতসকালে তামিলনাড়ুর মাদুরাই স্টেশনে একটি যাত্রীবাহী ট্রেনে আগুন ধরে যায়। লখনউ-রামেশ্বরম ভারত গৌরব ট্যুরিস্ট এক্সপ্রেসের একটি কামরা থেকে গনগনে আগুন চোখে পড়ে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর মিলেছে। জখম হয়েছেন আরও ২৫ জন। সাদার্ন রেলওয়ের তরফে জানানো হয়েছে, প্রাইভেট পার্টির জন্য লখনউ থেকে একটি কামরা ভাড়া নিয়েছিলেন পর্যটকরা। মাদুরাই স্টেশনের রেল ইয়ার্ডে দাঁড়িয়ে থাকাকালীন এদিন ভোর সোয়া ৫টা নাগাদ ওই কামরায় আগুন লেগে যায়। রেলের দাবি, বেআইনিভাবে এলপিজি সিলিন্ডার…

