নিজের মেয়ে নয় বলে শুনেছেন কটাক্ষ! ‘রাজকন্যে’র কোন কীর্তি ফাঁস করলেন রূপঙ্কর?
দু-বার গর্ভবতী হয়েছিলেন, কিন্তু মা হতে পারেননি রূপঙ্কর পত্নী চৈতালি। গর্ভপাতের যন্ত্রণা, সমাজের কটূক্তি সইতে হয়েছিল তাঁকে। তাঁদের অন্ধকার জীবনে আলোর রোশনি হয়ে আসে মহুল। তাঁদের একমাত্র কন্যা। মহুলকে দত্তক নিয়েছিলেন গায়ক ও তাঁর স্ত্রী। রূপঙ্কর বাগচি একদিকে তারকা, বলা যায় সাম্প্রতিক অতীত বিতর্কিত তারকা। কিন্তু তাঁর লাইমলাইটের বাইরে রূপঙ্কর কিন্তু একদন আদ্যোপান্ত ফ্যামিলিম্যান। স্ত্রী-কন্যাকে নিয়েই তাঁর গোটা জগত। আলোর উৎসবেও ‘ও চাঁদ’ গায়কের বাড়ি জমজমাট। ভূত চতুদর্শীর রাতে রূপঙ্করের ‘সাধের পেত্নী বউ’ আর ‘আদরের পেত্নী রাজকন্যা’ কী কাণ্ড…

