South Africa: আফ্রিকার রাজা! এতগুলি সিংহ একত্রে জড়ো হয়ে কী করছে নদীর পাড়ে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেউ বলছেন ‘অ্যামেজিং’, কেউ বলছেন ‘অ্যসাম’, কেউ আবার বিস্ময়ে শুধু উচ্চারণ করছেন ‘হোয়াট আ সাইট’! কোন দৃশ্য দেখে এরকম শব্দ উচ্চারণ করেছেন এঁরা? এক অসাধারণ দৃশ্যই বটে। পরপর ২০টি সিংহ সার বেঁধে জল খাচ্ছে নদী থেকে! একই সময়ে যে-ধরনের সহাবস্থান সাধারণত এতগুলি সিংহের ক্ষেত্রে একসঙ্গে দেখা যায় না। অতি বিরল এই দৃশ্যই দেখা গেল আফ্রিকার জঙ্গলে! দক্ষিণ আফ্রিকার মালামালা অভয়ারণ্যে এমনই এক বিরল দৃশ্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে স্যান্ড নদীর তীরে ২০টি সিংহের একটি…

