বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
মালদা : মালদার মঙ্গলবাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা ও সোনা। উদ্ধার ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা। উদ্ধার করা হয়েছে ২০ গ্রাম সোনাও। মালদার বাসিন্দা মাদক কারবারের চাঁই পিন্টু সরকারের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হল বান্ডিল বান্ডিল টাকা। গত ৫ই জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রী পাড়া থেকে উদ্ধার হয় প্রচুর কাফ সিরাপ। গ্রেফতার করা হয় চারজনকে। তাদেরকে জেরা করে মালদায় পিন্টু সরকারের কাছে বিপুল পরিমাণ টাকা রয়েছে বলে জানতে পারে পুলিশ। এরপরই গতকাল ধৃত এই ৪…

