দেশে চতুর্থ যাদবপুর বিশ্ববিদ্যালয়, অষ্টম স্থানে কলকাতা ; ট্যুইটে উচ্ছ্বাস প্রকাশ মমতার
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : প্রকাশিত কেন্দ্রীয় সরকারের এনআইআরএফ র্যাঙ্কিং (NIRF India Rankings 2022)। দেশের মধ্যে চতুর্থ স্থানে যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। অন্যদিকে, অষ্টম স্থান দখল করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University)। দেশের সেরা মেডিক্যাল কলেজ দিল্লির এইমস। সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি মাদ্রাজ। দেশের সেরা বিশ্ববিদ্যালয় আইআইএসসি বেঙ্গালুরু। আইআইএম আমদাবাদ সেরা ‘বি’ স্কুল। গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে আইআইটি খড়গপুর রয়েছে পঞ্চম স্থানে। কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে কেন্দ্রের তরফে ১১টি বিভাগে সেরা প্রতিষ্ঠান চিহ্নিত করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়…

