Mamata Banerjee: দলীয় শৃঙ্খলা থেকে জনসংযোগ, নানা ইস্যুতে বার্তা; বিধায়কদের নিয়ে আজ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়
আজ, সোমবার অধিবেশন শুরু হচ্ছে দুপুর ২টো-য়। তার আগে দুপুর সাড়ে ১২টা-য় বিধানসভায় নৌসের আলি কক্ষে এই বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।বিধায়কদের নিয়ে আজ বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আবীর ঘোষাল, কলকাতা: বাজেট অধিবেশন বসছে আজ, সোমবার ১০ ফেব্রুয়ারি থেকে। যার প্রথম দিনই বিধানসভায় পরিষদীয় দলের বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শীতকালীন অধিবেশনেই এমন একটি বৈঠক থেকে দলের কর্তব্য ও নীতি নিয়ে একাধিক নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী। দল ও বিধানসভা…

