‘মমতা সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি..’, খিদিরপুরে অগ্নিকাণ্ডে ‘ম্যান মেড’ তত্ত্ব শুভেন্দুর !
কলকাতা: ৩৫ ঘণ্টা পরেও খিদিরপুর বাজারে জ্বলছে আগুন ! ঘটনাস্থলে গিয়ে মার্কেটের বিভিন্ন অংশ ঘুরে দেখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমেই তাঁর মুখে শোনা গেল, ‘ফায়ার ব্রিগেড দাঁড়িয়ে আছে। বলছে জল নেই।’ গতকাল খিদিরপুর বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা বলেন। পাশাপাশি বিনা পয়সায় নতুন মার্কেট করে দেওয়ার প্রতিশ্রুতি দেন মমতা। যদিও ক্ষতিপূরণ ঘোষণার পরেও, মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতিতে সন্তুষ্ট নন ব্যবসায়ীরা। আর এরপরেই উঠেছে একের পর এক বিস্ফোরক প্রশ্ন ব্যবসায়ীদের তরফে।…

