স্ট্যাচু ভেবে চিড়িয়াখানার এনক্লোজারে ঝাঁপ, শিকারকে নাগালে পেয়েই ঝাঁপিয়ে পড়ল কুমির, তার পর…
নয়াদিল্লি: বাঘের গলায় মালা পরানোর মতোই কুমিরের ডেরায় ঢুকেছিলেন। কিন্তু জলজ্যান্ত কুমিরে স্ট্যাচু ভেবে ভুল করেছিলেন। সেই ভুলের ভয়ঙ্কর খেসারত দিতে হল এক যুবককে। তাঁকে কামড়ে ধরে জল তোলপাড় করে ফেলল কুমির। চিড়িয়াখানার কর্মীর তৎপরতায় কোনও রকমে প্রাণ নিয়ে ফিরেছেন ওই যুবক। কিন্তু তাঁর শরীরে কমপক্ষে ৫০টি সেলাই পড়েছে। (Crocodile Attack) ফিলিপিন্সের জামবোয়াঙ্গা সিবুগের চিড়িয়াখানায় এই ভয়ঙ্কর ঘটনা ঘটেছে। ২৯ বছরের এক পর্যটককে দায়িত্বজ্ঞানহীনতার মাশুল গুনতে হল সেখানে। জানা গিয়েছে, কুমিরের ডেরার বাইরে বাকি সকলের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন ওই…

