Calcutta Sports Journalist Club Awards: জীবনকৃতি সম্মান পাচ্ছেন দীপা মালিক, বর্ষসেরা ক্রিকেটার মুকেশ কুমার
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একজন পদ্মশ্রী প্রাপক, আর একজন ধ্যানচাঁদ পুরস্কার। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বিচার এবার জীবনকৃতি সম্মান পাচ্ছেন প্যারালিম্পিয়ান ড. দীপা মালিক ও বিলিয়ার্ডসের প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন, জাতীয় কোচ মনোজ কোঠারি। বুধবার মন্দারমণি একটি রিসর্টে কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের বার্ষিক পুরস্কার বিতরণীর অনুষ্ঠান। চলতি মরশুমে বিশ্ব বিলিয়ার্ডসে রানার্স হন সৌরভ কোঠারি। অলিম্পিক্সের কোটা অর্জন করেন বাংলার মেহুলি ঘোষ। জাতীয়স্তরে বর্ষসেরা ক্রীড়াবিদ মনোনীত হলেন দু’জনই। জিমন্যাস্টিক্সে বিশেষ সম্মান পাচ্ছেন কোচ টুম্পা দেবনাথ। । কিউ স্পোর্টস এবং প্যারা স্পোর্টসে…

