Headline
এখানে প্রকাশিত বেশ কিছু সংবাদ অন্য ভাষা থেকে বাংলায় স্বয়ংক্রিয় পদ্ধতির মাধ্যমে অনুদিত, তাই ভাষান্তরে বানান ও অন্যান্য ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনীয়।
Manoj Mitra Passes Away: নক্ষত্রপতন! প্রয়াত কিংবদন্তি অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র…
Manoj Mitra Passes Away: নক্ষত্রপতন! প্রয়াত কিংবদন্তি অভিনেতা, নাট্য ব্যক্তিত্ব মনোজ মিত্র…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। মৃত্যুর ভুয়ো খবরও রটেছে বার বার। কিন্তু মঙ্গলবার সকালে সেই খবরই সত্যি হয়ে গেল। প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনোজ মিত্র। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। মঙ্গলবার অর্থাত্‍ ১২ নভেম্বর সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান অভিনেতা। বার্ধ্যকজনিত সমস্যায় ভুগছিলেন। বর্ষীয়ান অভিনেতার ভাই, সাহিত্যিক অমর মিত্র জানান, মঙ্গলবার সকাল ৮টা ৫০ নাগাদ প্রয়াত হয়েছেন অভিনেতা মনোজ মিত্র। ‘বাঞ্ছারামার বাগান’, ‘আদর্শ হিন্দু হোটেল’-‘ঘরে বাইরে’, ‘শত্রু’-র মতো ছবিতে অভিয়ন করেছেন তিনি। ঝুলিতে ভরেছেন সঙ্গীত নাটক আকাদেমি পুরস্কার। সল্টলেকের…

Read More