রামমন্দির উদ্বোধন হল, ওদিকে অযোধ্যায় মসজিদ নির্মাণের কাজ কতদূর? কবে উদ্বোধন?
অযোধ্যা : ২০১৯ সালের ৯ নভেম্বর। পাঁচশো বছরের বিতর্কের অবসান ঘটিয়ে অযোধ্যার বিতর্কিত জমি-মামলায় রায় ঘোষণা করে দেশের সর্বোচ্চ আদালত। একশো চৌত্রিশ বছরের আইনি বিতর্কের অবসান ঘটে সেদিন। ঐতিহাসিক অযোধ্যা মামলার রায় ঘোষণা করে সুপ্রিম কোর্ট বলে, অযোধ্যায় বিতর্কিত জমি ‘ বিরাজমান রামলালার’। সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয়, সুন্নি ওয়াকফ বোর্ডকে মসজিদের জন্য অন্যত্র ৫ একর জমি দিতে হবে। সরকার অধিগৃহীত জমি থেকেই ৫ একর জমি দিতে পারে কিংবা অযোধ্যায় অন্যত্র জমি দিতে পারে। ট্রাস্ট তৈরি করে অযোধ্যায় মন্দির…

