Massacres in Gaza: বোমায় নিহত মাত্র ১৫ দিনের শিশুও! গাজায় ইজরায়েলি হামলায় ৫ শিশু-সহ ৪৯ জনের মর্মান্তিক মৃত্যু…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্যালেস্টাইনের গাজা উপত্যকা জুড়ে গতকাল মঙ্গলবার ইজরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন, এর মধ্যে ৫ শিশুও রয়েছে। গাজার আল-মাওয়াসির তথাকথিত ‘নিরাপদ অঞ্চলে’র তাঁবুতে ইজরায়েলি হামলায় পাঁচ শিশু নিহত হয়েছে। অন্য দিকে, জাবালিয়ায় ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন আটজন। গাজার আটক চিকিৎসক হুসসাম আবু সাফিয়ার মা হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। গত ২৭ ডিসেম্বর ইজরায়েলি বাহিনী উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালায়। অভিযানকালে হাসপাতালটির পরিচালক আবু সাফিয়াকে আটক করে তারা। হামাসের হয়ে কাজ…

