Earthquake News: ভয়ংকর দুর্যোগ! বিশাল ভূমিকম্প! কেঁপে উঠল মাটি, সুনামি সতর্কতার সঙ্গেই বিপজ্জনক ঢেউ…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে ৭.৪ রিখটার স্কেলে প্রবল ভূমিকম্প হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) এর প্রাথমিক তথ্য অনুসারে, শুক্রবার চিলি এবং আর্জেন্টিনার দক্ষিণ উপকূলে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আছড়ে পরেছে। আর্জেন্টিনার উশুয়াইয়া থেকে প্রায় ২১৯ কিলোমিটার দক্ষিণে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। ভূমিকম্পের কয়েক মিনিট পরে, সুনামির সতর্কতা জারি করা হয়, যার ফলে সরকার জনগণকে উপকূল থেকে দূরে সরে যেতে এবং উঁচু স্থানে পৌঁছানোর আহ্বান জানায়। মার্কিন সুনামি সতর্কীকরণ ব্যবস্থা থেকে ভূমিকম্পের কেন্দ্রস্থলের ৩০০ কিলোমিটারের…

