এক বিশেষ পেশার যুবকদের যোগাযোগ করতে নিষেধ! সংবাদপত্রের বিয়ের বিজ্ঞাপন ভাইরাল
ডিজিটায়নের যুগে জীবনসঙ্গী খুঁজে নেওয়ার পর্বও গিয়েছে আমূল পাল্টে৷ কিন্তু এখনও সংবাদপত্রে শ্রেণিবদ্ধ বিজ্ঞাপনে থাকে বিবাহযোগ্য পাত্রপাত্রীর সন্ধান৷ সেরকমই এক বিজ্ঞাপন নজর কেড়েছে সামাজিক মাধ্যমের৷ উপযুক্ত পাত্রের সন্ধানে সেই বিজ্ঞাপন এখন ভাইরাল৷ সেই বিজ্ঞাপনে বলা হয়েছে পাত্রীর জন্য আইএএস বা আইপিএস, চিকিৎসক, শিল্পপতি-এই ধরনের পেশায় আছেন এমন পাত্র সন্ধান করা হচ্ছে৷ এখানেই শেষ নয়৷ নেটিজেনদের নজর কেড়েছে বিজ্ঞাপনের এক বিশেষ অংশ৷ সেখানে বলা হয়েছে ‘সফ্টওয়্যার ইঞ্জিনিয়াররা অনুগ্রহ করে যোগাযোগ করবেন না৷’ সামাজিক মাধ্যমে শেয়ার করে রসিক নেটিজেনের মন্তব্য, ‘তথ্যপ্রযুক্তির…

