Beheaded Mayor: শহরের বাইরে একাই গোপন বৈঠকে গেলেন মেয়র, মিলল মুন্ডুহীন দেহ!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মেয়রের খুনের খবরে স্তম্ভিত গোটা দেশ। পিক-আপ ট্রাকের উপর থেকে মিলল মেয়রের কাটা মাথা। ঘটনাটি ঘটেছে মেক্সিকোর সহিংসতায় জর্জরিত রাজ্য গুয়েরেরোর রাজধানী চিলপানসিঙ্গোয়। সূত্রের খবর, গুয়েরেরোর রাজধানী চিলপানসিঙ্গোর মেয়র একটি মিটিং-এর জন্য শহরের বাইরে গিয়েছিলেন। এরপরই রবিবার পিক-আপ ট্রাকের উপরে একটি কাটা মাথার ছবি প্রকাশ্যে আসে, যা আর্কোসের বলে মনে করা হয়। হোয়াটসঅ্যাপে এবং মেক্সিকান মিডিয়া আউটলেটগুলিতে এই ছবি প্রচার হতে থাকে। নতুন প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম সহিংস অপরাধের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে তাঁর নিরাপত্তা কৌশল উন্মোচন…

