Medicine Price Rise: এপ্রিল ফুল জনগণ! এক তারিখ থেকেই বাড়তে চলেছে অগুনতি জীবনদায়ী ওষুধের দাম
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নতুন আর্থিক বছরে প্রয়োজনীয় ওষুধের দাম বাড়তে চলেছে বলে জানা গিয়েছে। এই প্রয়োজনীয় ওষুধের মধ্যে রয়েছে ব্যথানাশক, অ্যান্টিইনফেক্টিভস, কার্ডিয়াক ওষুধ এবং অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য ওষুধ। এপ্রিল মাস থেকে এইসব ওষুধের দাম বাড়বে বলে জানা গিয়েছে। এই দাম বৃদ্ধি সাধারণ মানুষের সমস্যা আরও বৃদ্ধি করবে। ইতিমধ্যেই মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করছে তাঁরা। সরকার ইতিমধ্যেই ওষুধ কোম্পানিগুলিকে বার্ষিক পাইকারি মূল্য সূচক (WPI)-এর পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রাখে দাম বৃদ্ধির অনুমতি দিতে প্রস্তুত। মূল্য নিয়ন্ত্রক অর্থাৎ জাতীয় ফার্মাসিউটিক্যাল প্রাইসিং…

