কৃতীর মুকুটে নতুন পালক, গবেষণার জন্য মেলবোর্ন থেকে ডাক পেলেন বসিরহাটের তরুণী
জুলফিকার মোল্যা, বসিরহাট: গবেষণায় মেলবোর্ন থেকে ডাক পেলেন বসিরহাটের মেয়ে শর্মি সরদার। অনলাইনে পরীক্ষা দিয়েই বাজিমাত করেছেন বসিরহাটের কচুয়া আমটোনা এলাকার কৃতী ছাত্রী। লিভার ক্যানসার নিয়ে গবেষণা করতে চান তিনি। শর্মির আশা, একদিন গবেষণায় সাফল্য আসবেই। মানুষের জন্য কিছু করার ইচ্ছে রয়েছে এই বাঙালি কৃতী গবেষকের। উত্তর ২৪ পরগনার বসিরহাট ২ নং নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের আমটোনা এলাকার বছর ২৭-এর যুবতী শর্মি সরদারের গবেষণায় আলাদা কিছু করার ইচ্ছে বরাবরই ছিল। এরমধ্যে ইসরায়েলের হিব্রু ইউনিভার্সিটি থেকে ব্রেস্ট ক্যানসার নিয়ে…

)