আবার হারল পাকিস্তান! পিছিয়ে পড়েও হকির বড় মঞ্চে দুরমুশ করল ভারত
বেজিং: আবার পাকিস্তানকে বড় মঞ্চে হারাল ভারত। এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে ১ গোলে পিছিয়ে পড়েও পাকিস্তানকে হারিয়ে দিলেন অলিম্পিক্সে ব্রোঞ্জ পদকজয়ীরা। শনিবারের ম্যাচে খেলা শুরুর মাত্র ৮ মিনিটের মধ্যেই গোল করে পাকিস্তানকে এগিয়ে দেন আহমেদ নাদিম। ক্রিকেট হোক বা ফুটবল বা হকি, ভারত পাকিস্তান খেলা মানেই বাড়তি উত্তেজনা। সেই সঙ্গে থাকে প্রবল স্নায়ুর চাপের লড়াই। কিন্তু এই ম্যাচে ১ গোলে পিছিয়ে পড়েও হাল ছেড়ে দেননি হরমনপ্রীতরা। খেলার ১৩ মিনিটের মাথায় পরপর দু’টি পেনাল্টি কর্নার পায় ভারত। প্রথমটি থেকে গুরজ্যোৎ…

)