Ind vs Pak : ফাইনালে এক বলও খেলা হল না, তবু পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা! ট্রফি বিতরণ অনুষ্ঠানে নজিরবিহীন প্রতিবাদ ভারতীয় দলের
কেন পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হল?২০ নভেম্বর ঢাকায় ভারত ও পাকিস্তানের মধ্যে ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের ফাইনাল হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টির কারণে ম্যাচ শুরুই করা যায়নি। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। এর পর লিগ পর্বে ভালো নেট রান রেটের ভিত্তিতে পাকিস্তানকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন ম্যাচ রেফারি। ভারতীয় শিবিরের আপত্তি এখানেই। তাদের দাবি, ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে নেট রান রেটের ভিত্তিতে কোনও দলকে এককভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করার নিয়ম তাঁদের দেওয়া প্লেয়িং কন্ডিশনে উল্লেখ…

