নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
মেক্সিকো সিটি: ম্যাচের আগে থেকেই উত্তেজক পরিস্থিতি তৈরি হয়েছিল। ইংল্যান্ডের ফুটবলাররা যাতে রাতে বিশ্রাম নিতে না পারেন, মেক্সিকোর সমর্থকেরা ইংরেজ টিমহোটেলের বাইরে সারারাত ধরে গাড়ির হর্ন বাজিয়ে, আতসবাজি পুড়িয়ে বিশৃঙ্খলা তৈরি করেছেন। কার্ফু জারি করতে হয়েছে পুলিশকে। মাঠেও দেখা গেল সেই টানটান লড়াই। বিশ্বকাপের শেষ ষোলোর নাটকীয় ম্যাচে বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল ইংল্যান্ড। যেখানে তাদের লড়াই আর্লিং হালান্ডের নরওয়ের সঙ্গে। যারা শেষ ষোলোয় ব্রাজ়িলকে হারিয়ে দিয়েছে। লাল কার্ড, পেনাল্টি, অবিশ্বাস্য…

