কেন পালন করা হয় মিলাদ উন নবি? জেনে নিন এই দিনের ইতিহাস
নবি হজরত মহম্মদের জন্মদিন উপলক্ষ্যে মুসলিম সম্প্রদায়ের মানুষ হিজরি বর্ষের তৃতীয় মাস রবিউল আউয়ালের ১২ তারিখে ইদ মিলাদ-উন-নবি হিসাবে পালন করেন। অনেকে আবার এই দিনটিকে নবি দিবস বলেও ডাকেন। নবির জন্মদিন নামেও এই দিনটি পরিচিত। নবির জন্মদিন: ইসলামি ক্যালেন্ডার অনুসারে রবিউল আওয়াল মাসের ১২ তারিখ মক্কায় জন্ম নেন নবি। গ্রেগরিয়ান ক্যালেন্ডারের হিসাবে ৫৭০ খ্রিষ্টাব্দে তাঁর জন্ম হয়। এবং ৬৩২ খ্রিস্টাব্দে মদিনায় তাঁর মৃত্যু। ইদ মিলাদ-উন-নবির সময়: গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে,ইদ মিলাদ-উন-নবি ভারতে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা থেকে এটি শুরু হবে। আর…

