গড়াপেটার কলঙ্ক ভারতীয় ফুটবলে! নির্বাসিত ৩ ক্লাব ও ২৪ জন খেলোয়াড়
গড়াপেটার কলঙ্ক ভারতীয় ফুটবলে। যদিও জাতীয় আঙিনায় নয়, বরং ভারতের একটি রাজ্য সংস্থার আয়োজিত ফুটবল টুর্নামেন্টে দেখা যায় ব্যপক দুর্নীতি। অবশ্য গড়াপেটার মতো দুর্নীতি ঠেকাতে কঠোর পদক্ষের নিতে পিছপা হয়নি সংশ্লিষ্ট ফুটবল সংস্থা। ম্যাচ গড়াপেটার দায়ে মিজোরাম ফুটবল সংস্থা নির্বাসিত করে ৩টি ক্লাব, মোট ২৪ জন ফুটবলার ও ৩ জন অফিসিয়ালকে। মিজোরাম ফুটবল সংস্থা আয়োজিত টুর্নামেন্টে ম্যাচ পাতানোর দায়ে তিন বছরের জন্য নির্বাসিত করা হয় সিফির ভেঙ্গলুন এফসি, এফসি বেথেলহেম ও রামলুন অ্যাথলেটিক এফসিকে। সেই সঙ্গে তিন অফিসিয়ালকেও ৩…

