ছিঁড়ল লিগামেন্ট, হাঁটুর অস্ত্রোপচার মার্ক জুকেরবার্গের, হাসপাতাল থেকেই খবর দিলেন মেটা-কর্তা
নয়াদিল্লি: হাঁটুর অস্ত্রোপচার (knww operation) করাতে হল মার্ক জুকেরবার্গকে (Mark Zuckerberg)। মিক্সড মার্শাল আর্টসের (Mixed Martial Arts) প্রশিক্ষণ নেওয়ার সময় লিগামেন্ট ছিঁড়ে ভর্তি হন হাসপাতালে। তারপরই অস্ত্রোপচার করতে হয়। নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই খবর দেন মেটা প্ল্যাটফর্মস আইএনসি চিফ এগজিকিউটিভ অফিসার (Meta Platforms Inc. Chief Executive Officer)। লিগামেন্ট ছিঁড়ল হাঁটুর, অস্ত্রোপচার হল জুকেরবার্গের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি পোস্ট করেছেন মার্ক জুকেরবার্গ। সেখানে দেখা যাচ্ছে তিনি হাসপাতালের বিছানায় শুয়ে। হাঁটুতে ব্যান্ডেজ, ব্রেস পরে। ক্যাপশনে লেখেন, ‘স্পারিংয়ে এসিএল (ACL)…

