Mobile Phone Manufacturing Scheme: মোবাইল উৎপাদনে গতি আনতে বড় পদক্ষেপ কেন্দ্রের, ৬২,৫০০ কোটি টাকার নতুন প্রকল্পে অনুমোদন
Mobile Phone Manufacturing Scheme: দেশে ইলেকট্রনিক্স উৎপাদনে আরও গতি আনতে বড় পদক্ষেপ করল কেন্দ্র। বুধবার ৬২,৫০০ কোটি টাকার ‘মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম’ বা MPMS-এ সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।মোবাইল উৎপাদন নিয়ে উদ্যোগ কেন্দ্রের দেশের ইলেকট্রনিক্স উৎপাদন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বুধবার ৬২,৫০০ কোটি টাকা বরাদ্দের ‘মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং স্কিম’ বা MPMS-এ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। মোবাইল ফোন উৎপাদনে ভারতের সাম্প্রতিক সাফল্যকে আরও এগিয়ে নিয়ে যেতেই এই নতুন প্রকল্প। শুধু ফোন সংযোজন বা অ্যাসেম্বলির মধ্যে…

