আপনার নামে সিমকার্ড তুলে সাইবার অপরাধীরা করছে অপরাধ ! কীভাবে সুরক্ষিত থাকবেন ? সমাধান দিল সরকার
Cyber Crime : দেশে ডিজিটালাইজেশনের (Digital India) সঙ্গে সঙ্গে ক্রমাগত বাড়ছে সাইবার অপরাধের (Cyber Crime) ঘটনা। এমন অনেক ঘটনাও প্রকাশ্যে এসেছে, যেখানে সাইবার অপরাধীরা অন্য কারও নামে সিম কার্ড (SIM Card) নিয়ে প্রতারণা করছে। এই অপরাধের শিকার হতে পারেন আপনিও। সাইবার অপরাধীরা আপনার নথি দিয়ে একটি নতুন সিম কার্ড নিতে পারে। পরবর্তীকালে সেই সিম কাজে লাগিয়ে করতে পারে বড় সাইবার অপরাধ। শেষে যার ফল ভুগতে হতে পারে আপানকেই। কীভাবে এড়াবেন এই জালিয়াতিচক্র , উপায় বলছে সরকার। এখানে কমিউনিকেশন…

