মোদি সরকারের অর্থনীতিতে ভরসা, আমেরিকার রেটিং এজেন্সি দিল সুখবর, জি-২০-তে ভারতের কী অবস্থা ?
Moodys Rating : ফের ভারতের অর্থনীতির (Indian Economy) গতি নিয়ে সুখবর দিল আমেরিকান রেটিং এজেন্সি মুডি’স (Moodys Rating)। তাদের সর্বশেষ গ্লোবাল ম্যাক্রো আউটলুক রিপোর্টে সংস্থা বলেছে, ভারতের অর্থনীতি ২০২৫ সালে ৭ শতাংশ হারে বৃদ্ধি পাবে, যা জি-২০ দেশগুলির মধ্যে সবথেকে দ্রুত গতিতে দৌড়বে। আরও কী বলেছে রেটিং এজেন্সি এখানেই শেষ নয়, ২০২৬ সালে ভারতের অর্থনীতি ৬.৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে বলে জানিয়েছে মুডিস। রেটিং এজেন্সি জানিয়েছে, ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার পরিকাঠামোতে বিনিয়োগ ও শক্তিশালী অভ্যন্তরীণ জোগানের কারণে গতি ধরছে।…

