Syria: পরপর সাতবার রুশ বিমান-হামলায় মৃত ৩৪! হঠাৎ সিরিয়ায় আক্রমণ কেন পুতিনের?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যুদ্ধ-আক্রমণ যেন থামছে না। থামছে না বিদ্বেষ, রক্তপাত, গোলাগুলি, হামলার স্রোত। সিরিয়ার ইদলিব অঞ্চলে রুশ বাহিনীর বিমান হামলায় ৩৪ জন নিহত হয়েছেন। আহত ৬০ জনের বেশি। শনিবার এ হামলা হয়েছে বলে জানা গিয়েছে। সিরিয়ায় রুশ সমন্বয় কেন্দ্রের উপপ্রধান ভাদিম কুলিত এই খবর জানান। ভাদিম বলেন, ইদলিব প্রদেশে সিরিয়ার সরকারি সেনাদের উপর হামলা চালানো অবৈধ সশস্ত্রগোষ্ঠীগুলির অবস্থান লক্ষ্য করে রাশিয়ার বিমানবাহিনী হামলা চালিয়েছে। এই রুশ কর্মকর্তার দাবি, ২৪ ঘণ্টায় সিরিয়ার সেনাবাহিনীর অবস্থান লক্ষ্য করে সাতবার…

