‘সিস্টার অ্যাগনেস’ থেকে ‘মাদার টেরেসা’- গণদেবতার সেবার পথযাত্রী
পল্লবী দে, কলকাতা: “I am an Albenian by chance but an Indian by choice”- লক্ষ্য ছিল ভারতের আর্ত মানুষের সেবা করা, ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে ঘর ছেড়েছিলেন অষ্টাদশী তরুণী। আপন জীবনদর্শন দিয়ে বোঝালেন স্বামীজির সসেই বিখ্যাত উক্তি- ‘জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর’। নিজেকে সমর্পণ করলেন আর্তের সেবায়। সেবাধর্ম দিয়ে আজন্ম উচ্চ-নীচ সকলকে আপন করে নিয়েছিলেন মাদার টেরেসা। তৎকালীন যুগোস্লোভিয়ার দক্ষিণ অঞ্চলের একটি ছোট্ট গ্রাম স্কোপজ। সেখানেরই এক আলবেনিয় রোমান ক্যাথলিক কৃষক পরিবারে জন্ম অ্যাগনেসের। অল্পবয়স…

