২৭ শতাংশ বৃদ্ধি পাবে টাটার এই স্টক, আশা দেখেছে মতিলাল ওসওয়াল ব্রোকারেজ ফার্ম
Best Stocks To Buy : টাটা গ্রুপে এই স্টকের দিকে নজর রাখতে পারেন। সম্প্রতি এই শেয়ারের বিষয়ে ২৭ শতাংশ বৃদ্ধির অনুমান করছে ব্রোকারেজ হাউস মতিলাল ওসওয়াল। টাটা গ্রুপের এই শেয়ারের জন্য ২১০ টাকা টার্গেট প্রাইস রেখেছে ফার্ম। কোন স্টককে ঘিরে এই আশা টাটা গ্রুপের শেয়ারের তালিকায়, এখানে যে সংস্থাটি ফোকাসে রয়েছে তা হল ‘টাটা স্টিল’। ব্রোকারেজের আশা, ভারতের জন্য এর দীর্ঘমেয়াদি কৌশল ও বহু-বছরের সম্প্রসারণ রোডম্যাপের জন্যই এই বৃদ্ধি সম্ভব। জেনে নিন, এই দৃষ্টিভঙ্গির পিছনে মূল কারণগুলি কী কী।…

