Hiker death in China Mountain: ঘাতক সেলফি! ‘মাউন্ট নামা’র চূড়ায় উঠে সেফটি রোপ খুলে মোবাইলে মন, ৬ হাজার ফুট থেকে পা পিছলে সোজা…হাড়হিম ভিডিয়ো…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পর্বতচূড়ায় উঠে নিজস্বী (Selfie) তুলতে গিয়ে পা ফস্কে খাদে পড়ে গিয়ে মৃত্যু হল এক পর্বতারোহীর (A Hiker)। বরফে ঢাকা ৫ হাজার ৫৮৮ মিটার সুউচ্চ পর্বতের ঢাল থেকে গড়িয়ে পড়ে যান তিনি। চিনের সিচুয়ানের (Mount Nama in China’s Sichuan) নামা নামের একটি পর্বতশৃঙ্গে ছবি তোলার সময় অসাবধানে পা ফস্কে পড়ে যান ৩১ বছরের তরুণ। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ছবি তোলার জন্য সেফটি দড়ি খুলে (untying his safety rope) ফেলায় পর্বত থেকে পড়ে গিয়ে…


