ভারসোভায় সমুদ্রমুখী লাক্সারি অ্যাপার্টমেন্ট কিনলেন বিরাট! ১৮.২৯ কোটিতে ২৫ তলায় এবার থাকবেন টাবুর সঙ্গে
বলি অভিনেত্রী টাবু যেখানে ১০ কোটি টাকায় অ্যাপার্টমেন্ট কিনেছেন, সেখানেই বিরুষ্কা অ্যাপার্টমেন্ট কিনলেন ১৮.২৯ কোটি টাকায়। মুম্বইয়ের এই প্রজেক্ট নিয়েই এখন ঝড়… জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা তাঁদের রিয়াল এস্টেট সম্পত্তির তালিকা আরও লম্বা করলেন। মুম্বইয়ের ভারসোভায় তৈরি হতে চলা গোদরেজ স্কাইশোর প্রজেক্টে টাকা বিনিয়োগ করলেন। সেখানে ২৬৪৪ স্কয়ার ফিটের লাক্সারি অ্যাপার্টমেন্ট কিনলেন বিরুষ্কা। খরচ করলেন ১৮.২৯ কোটি টাকা। প্রায় যে টাকা কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলে পেয়ে থাকেন। আরসিবি তাদের আইকনকে ২১ কোটি টাকা দেয়।…

)