Bangladesh: গল্প হলেও সত্যি! স্ত্রীর সঙ্গে ঝগড়া করে বাড়ি ছেড়েছিলেন, ফিরলেন দীর্ঘ ৩২ বছর পরে…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্ত্রীর সঙ্গে ঝগড়া করে রাগ করে বাড়ি ছেড়েছিলেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দক্ষিণ চরটেকি গ্রামের মুর্শিদ মিয়া। কেটে যায় প্রায় তিন দশক। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আত্মীয়স্বজনেরা তাঁর খোঁজ পান। পরে পুলিসের সাহায্যে তিনি বাড়ি ফেরেন। মুর্শিদ মিয়ার বয়স ৭০ বছর। গতকাল রবিবার পাকুন্দিয়া থানার সহায়তায় বাড়ির লোকজন তাঁকে নরসিংদীর বেলাব থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বেলাবের ধুকুন্দি গ্রামের সাহাজ উদ্দিন মাস্টারের বাড়িতে দীর্ঘদিন শ্রমিকের কাজ করতেন মুর্শিদ। শেষের কয়েক মাস ধরে…

