Musheer Khan: দলীপে শুভমনদের বিরুদ্ধে ছিল ১৮১, খেলতেই যাচ্ছিলেন, গাড়ি দুর্ঘটনায় আগামীর নক্ষত্র…
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুই বছর আগে গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন ঋষভ পন্থ। শনিবার ভারতীয় ক্রিকেটে আবার ফিরল সেই স্মৃতি। ইরানি ট্রফি খেলতে যাওয়ার সময় গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত হন ১৯ বছরের প্রতিভাবান ভারতীয় ক্রিকেটার মুশির খান। তিনি ভারতীয় ক্রিকেটার সরফরাজ খানের ভাই। জানা গিয়েছে, মুম্বইয়ের হয়ে ইরানি ট্রফি খেলতে কানপুর থেকে লখনউ যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁর গাড়িতে বাবা নৌসাদ খান, যিনি অন্যদিকে তাঁর কোচও। দুর্ঘটনার পর মুশিরকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাঁধে গুরুতর চোট…


)


