Rath Yatra: পুরীর জগন্নাথ মন্দিরের ৬ অজানা রহস্য
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবশেষ এসে গেল রথযাত্রা। রীতিমতো মহোৎসব এই অনুষ্ঠান। বাংলা ও ওড়িশার অগণিত মানুষ মেতে ওঠেন এই উৎসবকে ঘিরে। এই বছর জগন্নাথের রথযাত্রা পড়েছে ২০ জুন। পুরীতেই রথযাত্রা সবচেয়ে বিখ্যাত। দারুণ আড়ম্বর এর। পুরীতে মন্দিরদ্বার থেকে চলতে শুরু করে যাত্রাপথে অনেক জায়গায় থামে জগন্নাথদেবের রথ। কোথাও ভক্তেরা ভিড় করে থেকে দর্শন করেন দেবতাকে। কোথাও ভক্তেরা রথোপরি স্থিত ভগবানকে ফলফুলমিষ্টি ইত্যাদি নিবেদন করেন। পুরীর এই রথযাত্রা এবং জগন্নাথমন্দির নিয়ে নানা মিথ নানা রহস্য বহুকাল ধরে রয়েছে।…

