Mystery illness: ৪৮ ঘণ্টায় প্রাণ গেল ৫৩ জনের! বাদুড় খেয়েই কি এই মৃত্যুমিছিল?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রহস্য়জনক রোগে (Mystery illness) এবার ২ দিনের মধ্যে মারা গেল ৫৩ জন মানুষ। বাদুর খেয়ে ফেলেছিল তিনটি শিশু। তারপরেই রক্তক্ষরণ, জ্বর এবং মৃত্যু। সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই বিষয়টি নিশ্চিত করেছে। কঙ্গোর বিকারো হাসপাতালের মেডিকেল ডিরেক্টর সার্জ নাগালেবাতো সংবাদ সংস্থাকে বলে, রহস্যজনক অসুস্থতার একই লক্ষণ দেখার ৪৮ ঘণ্টার মধ্যেই এত মানুষ মারা গিয়েছে। ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গোতে সর্বশেষ রোগের প্রাদুর্ভাব ২১ জানুয়ারী থেকে শুরু হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, ৪১৯ জন রোগে ভর্তি হন এবং ৫৩…

