হতাশ হলেও ভেঙে পড়ছেন না, ওয়ান ডে বিশ্বকাপকে পাখির চোখ করছেন জাডেজা
সন্দীপ সরকার, কলকাতা: সীমিত ওভারের ক্রিকেটে তিনি যে কোনও দলের সম্পদ হতে পারেন। বিগহিটার। চার-ছক্কায় ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। বল হাতে প্রতিপক্ষের ব্যাটিংয়ে ধস নামাতে সিদ্ধহস্ত। টি-টোয়েন্টি ক্রিকেটে ওভার প্রতি খরচ করেন মোটে ৭ রান। পাশাপাশি ফিল্ডিংয়ে দুরন্ত। মনে করা হচ্ছিল, রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja) এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) ভারতের তুরুপের তাস হতে পারেন। কিন্তু বিধি বাম। এশিয়া কাপ (Asia Cup) চলাকালীন হাঁটুতে গুরুতর চোট পেয়েছিলেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। দেশে ফিরে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছেন। তখন থেকেই আশঙ্কা ছিল,…

