১৯৪৭ সালের কয়েনের উপর সোনালি বাঘ, মোদির হাতে দেশীয় সংস্থার মহার্ঘ ঘড়ি, দাম কত জানেন?
নয়াদিল্লি: রাজনীতি পেশা হলেও পোশাক আশাক সম্পর্কে অত্যন্ত সচেতন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১০ লাখি স্য়ুট হোক বা ১ লাখি কলম, পোশাক পরিচ্ছদ নিয়ে বার বার খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন তিনি। এবার তাঁর হাতের ঘড়ি নিয়ে চর্চা তুঙ্গে। ঘড়িটির বিশেষত্ব জানতে যেমন মুখিয়ে সকলে, একই ভাবে দাম নিয়েও কৌতূহল দেখা দিয়েছে। (Narendra Modi Luxury Wrist Watch) সম্প্রতি মোদির হাতে একটি ঘড়ি বার বার দেখা গিয়েছে, যার ডায়ালে ১৯৪৭ সালের এক টাকার একটি কয়েন বসানো রয়েছে। সেই রুপোলি কয়েনের উপর…

