জলের ফোঁটা নয়, এই গ্রহে বালির কণাই বৃষ্টি হয়ে ঝরে পড়ে
নয়াদিল্লি: এখানেও ‘বৃষ্টি’ পড়ে, তবে বালি-বৃষ্টি। গাঁজাখুরি নয়, এমনই এক গ্রহের হদিশ পেয়েছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ যেখানে একেবারে ছোট বালির কণা বৃষ্টির মতো ঝরে পড়ে। গ্রহটির নাম Wasp-107b। তবে এর একটি আদুরে ডাকনামও রয়েছে। জ্যোতির্বিজ্ঞানীরা তাকে ‘candy floss’ গ্রহ বলেও সম্বোধন করেন। সেই গ্রহতেই ‘বালি-বৃষ্টির’ হদিশ পেয়েছে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ। গবেষণাপত্রটি ‘নেচার’ জার্নালে প্রকাশিতও হয়েছে। বালি-বৃষ্টি নিয়ে… ‘Virgo constellation’-র সদস্য ওই গ্রহ। দূরত্ব প্রায় ২০০ আলোকবর্ষ। জ্যোতির্বিজ্ঞানীরা অবশ্য এর আগেই গ্রহটির কথা জেনেছিলেন। তাঁদের বক্তব্য, বিশাল বড়…

