কেমন দেখতে বৃহস্পতি! নাসার টেলিস্কোপে ধরা পড়া ছবি দেখে অবাক বিশ্ব
#নয়াদিল্লি: সম্প্রতি নক্ষত্র মণ্ডলের ছবি কার্যত অবাক করে দিয়েছিল বিশ্বকে। মহাকাশ গবেষণা কেন্দ্র নাসার যুগান্তকারী জেনস ওয়েব টেলিস্কোপে এ বার ধরা পড়ল বৃহস্পতি গ্রহের ছবি। যে জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে তোলা নক্ষত্র মণ্ডলের ছবি বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল, সেখানেই ধরা পড়ল বৃহস্পতির ছবি। সম্প্রতি ট্যুইটারে নাসার পক্ষ থেকে এই বৃহস্পতি গ্রহের ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, নাসা এখন জেমস ওয়েব টেলিস্কোপের মাধ্যমে আমাদের সৌরজগতের বিভিন্ন উপাদানের ছবি সংগ্রহ শুরু করেছে। সেই পরীক্ষামূলক কর্মকাণ্ডের অংশ হিসাবেই নাসা বৃহস্পতি গ্রহের…

