স্কুলছাত্রের ব্যাগ থেকে ‘বিবিধ রত্ন’ উদ্ধার! কন্ডোম, ড্রাগ ছাড়া আর কী কী মিলল?
Viral News: ব্যাগের মধ্যে ছুরি, মাদক এমনকি কন্ডোমও! স্কুল পড়ুয়াদের ব্যাগ দেখে রীতিমতো হতবাক স্কুলের প্রধান শিক্ষক। সম্প্রতি এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে মুম্বইয়ের নাসিকে। নাসিকের ঘটি অঞ্চলে অবস্থিত একটি স্কুলে ছাত্রদের ব্যাগ থেকে উদ্ধার হয় চমকপ্রদ সব জিনিস। সেই উদ্ধার কাজের ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল। হঠাৎ ধরা পড়ল কী করে? সংবাদমাধ্যম সূত্রের খবর, স্কুলের ভাইস প্রিন্সিপাল হঠাৎ করেই স্কুলের পড়ুয়াদের ব্যাগ চেক করার সিদ্ধান্ত নেন স্কুল চলাকালীন। ক্লাস সেভেন থেকে টেনের পড়ুয়াদের প্রত্যেকের ব্যাগ একে একে চেক…

