পড়ুয়াদের ‘প্রকৃত শিক্ষা’ দেওয়াই লক্ষ্য! জাতীয় শিক্ষক পুরস্কার বাঁকুড়ার শিক্ষককে
#কলকাতা: জাতীয় শিক্ষক পুরস্কার পেলেন বাঁকুড়ার জয়পুর প্রাইমারি স্কুলের শিক্ষক। আজই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক কোন কোন রাজ্য থেকে কোন কোন শিক্ষক জাতীয় শিক্ষক সম্মাননা পাচ্ছেন তার একটি তালিকা প্রকাশ করেছেন। সেই সেরা শিক্ষকের তালিকাতেই এবার রাজ্যের এক শিক্ষক জায়গা করলেন। বুদ্ধদেব দত্ত বাঁকুড়ার জয়পুর প্রাইমারি স্কুলের শিক্ষক। এই মুহূর্তে একটি জাতীয় স্তরের সেমিনারে যোগ দিতে রাজধানী দিল্লিতেই রয়েছেন বুদ্ধদেব বাবু। নিউজ 18 বাংলার তরফে তাঁর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে এই বিশেষ স্বীকৃতির জন্য জয়পুর স্কুল তথা গোটা বাঁকুড়া জেলাকেই কৃতিত্ব দিতে…

